ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহমুক্ত দিবস পালিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ১:১৮

আজ ১০ ডিসেম্বর, ময়মনসিংহমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহ জেলা মুক্ত হয়। এই দিনে ভারতীয় মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার সাম সিং বাজাজি এবং ভারতের মেঘালয় রাজ্যের ঢালু যুবশিবির প্রধান অধ্যক্ষ মতিউর রহমানের যৌথ নেতৃত্বে বিজয়ের পতাকা নিয়ে মুক্তিবাহিনী শহরে প্রবেশ করে। পরে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা শম্ভুগঞ্জ থেকে ব্রহ্মপুত্র নদ পার হয়ে দলে দলে সার্কিট হাউস মাঠে জমায়েত হতে থাকেন। অবরুদ্ধ শহরবাসী এ খবর পেয়ে আনন্দ-উল্লাসে রাস্তায় নেমে আসেন। একদিকে বিজয় উল্লাস, অন্যদিকে স্বজন হারানোর বেদনা; সব মিলিয়ে দিনটি অত্যন্ত বেদনাবিধুর। সর্বোপরি দিনটি ছিল অত্যন্ত খুশির, আনন্দের ও মুক্তির দিন।

দিনটিকে ঘিরে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, বেলুন এবং পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। উদ্বোধন শেষে নগরীর ছোট বাজার মুক্তমঞ্চের সামনে থেকে একটি বিজয় র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

এ সময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকাসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক, সংগঠন, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান