ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বর্ণিল আয়োজনে জাবিতে প্রজাপতি মেলা উদযাপিত


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১২:৩৯

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- স্লোগানকে ধারণ করে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে প্রজাপতি মেলা-২০২১। শুক্রবার সকাল ১০ টায় জহির রায়হান মিলনায়তনের সামনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, কীট-পতঙ্গ এবং জীব বৈচিত্র্য রক্ষার জন্য প্রকৃতি, মানুষ এবং সামাজিক পরিবেশকে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন চিন্তা করতে হবে।প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের মেলায় সিরাজগঞ্জের আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মো. হাসমত আলীকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়। নিজ বাড়ির ৫ একর জায়গায় প্রজাপতি সংরক্ষণ ও প্রজননে ভূমিকা রাখার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমী’কে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়।

মেলার আয়োজক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতিকে রক্ষা করার জন্য প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে হবে। আগে বাংলাদেশে প্রায় চারশত প্রজাতির প্রজাপতি দেখা গেলেও এখন সে সংখ্যা কমে এসেছে। মানুষ প্রকৃতি মনস্ক হলে পরিবেশ সুরক্ষিত থাকবে, প্রজাপতিও রক্ষিত হবে।’প্রজাপতি মেলার দিনব্যাপি আয়োজনের মধ্যে ছিলো-শিশু কিশোরদের জন্য প্রজাপ্রতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা। সকল শিশু-কিশোরদের জন্য প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। ছবি দেখে বলতে হবে প্রজাপতির নাম। প্রজাপতি চেনা প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে দু’টি দল অংশগ্রহণ করছে। প্রতি দলে দু’জন ছাত্র-ছাত্রী। সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণে প্রজাপতি ও প্রকৃতি নিয়ে হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ‘প্রজাপতির ভাবনায় বাংলাদেশ’।

এছাড়া রয়েছে প্রজাপতি আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন ও প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শন।প্রকৃতিতে প্রজাপতির গুরুত্ব সম্পকে অধ্যাপক মনোয়ার বলেন, পরাগায়নের মাধ্যমে বনায়ন বিস্তারে প্রজাপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাপতির সংখ্যা সম্পর্কে তিনি জানান, প্রতিটি প্রজাপতির আয়ুষ্কাল ৭ থেকে ৮ দিন। ২০১৬ সালে প্রজাপতি সুমারী করে ৩০৫ টি প্রজাতি নির্ধারণ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণণা করে ১২০ টি প্রজাতি পাওয়া গেছে। বর্তমানে ৫০ থেকে ৬০ প্রজাতির প্রজাপতি পাওয়া যায়। এছাড়াও মেলা উপলক্ষে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যেখানে রয়েছে জীবন্ত প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্র সহ উন্মুক্ত বাগান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, চ্যানেল আই-এর পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, মৌসুমী টয়লেট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মাতলুব আখতার প্রমুখ।
এবারের মেলার টাইটেল স্পন্সর হয়েছে প্রসাধনী পণ্য উৎপাদন প্রতিষ্ঠান ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও আই ইউ সিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার)। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চ্যানেল আই ও রেডিও ভূমি।

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক