ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান শিক্ষক এখন গরুর খামারের রক্ষণাবেক্ষণকারী


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২১ দুপুর ৩:৪৩

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস মহামারীর কারণে সব স্কুল বন্ধ থাকায় আলহেরা একাডেমি ত্রিশাল-এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আজিজুল হক রশিদ ওরফে আব্দুর রশিদ অভাবের তাড়নায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি পেশা বদলে বর্তমানে গরুর খামারের রক্ষণাবেক্ষণকারীর কাজ করছেন। মহামারী করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জীবন ও জীবিকার প্রয়োজনে আজ তিনি গরুর খামারের রক্ষণাবেক্ষণকারী। অথচ এলাকার আলোহীনদের মাঝে শিক্ষার আলো ছড়াতে নিজে চাকরির মায়া ত্যাগ করে গড়ে তোলেন আলহেরা একাডেমি ত্রিশাল।

উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের মধ্য পাঁচপাড়া গ্রামের মৃত আজমত আলীর বড় ছেলে আব্দুর রশিদ। তিনি ১৯৯১ সালে বইলর-কানহর ডিএস মাদ্রাসা থেকে দাখিল পাস করার পর ত্রিশাল নজরুল (ডিগ্রি) কলেজে ভর্তি হন। ১৯৯৩ সালে কৃতিত্বপূর্ণভাবে এইচএসসি পাস করেন। তারপর তিনি ডিগ্রিতে ভর্তি হয়ে গড়ে তোলেন মডার্ন কোচিং সেন্টার। সংসারের বড় ছেলে হওয়ায় পারিবারিক চাপ সামলাতে কোচিংয়ের পাশাপাশি চাকরির আশায় দরখাস্ত করতে থাকেন। বেশ কয়েকবার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পর্যন্ত পৌঁছলেও চূড়ান্ত নিয়োগ জোটেনি আব্দুর রশিদের কপালে। পরে তিনি কোচিং চালিয়ে সুনাম অর্জন ও ছাত্রসংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন।

স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ২০০০ সালে প্রতিষ্ঠা করেন আলহেরা একাডেমি ত্রিশাল। এরপর থেকে আলহেরা একাডেমি ত্রিশালের প্রধান শিক্ষক হিসেবে একনামে পরিচিতি লাভ করেন আব্দুর রশিদ। মহামারী করোনার কারণে পৌরসভার ভাটিপাড়ায় প্রতিষ্ঠিত স্কুলঘরের ভাড়া এবং শিক্ষকদের বেতন না দিতে পারায় এবার মানবেতর জীবনযাপন করছেন।

আব্দুর রশিদ জানান, করোনা মহামারীর কারণে ২০২০ সালের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা আসে। স্কুলের ঘরভাড়া ও শিক্ষকদের বেতন দিতে না পারায় ৭ হাজার টাকা বেতনে গরুর খামারের রক্ষণাবেক্ষণের কাজ নিয়েছি। এখন ৯ হাজার টাকা বেতনে ওই খামারেই কাজ করছি।

তিনি বিনয়ের সাথে বলেন, সব কিন্ডারগার্টেন স্কুলে সরকারিভাবে প্রণোদনা দেয়া খুবই জরুরি।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া