ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাসনে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের সন্ধান মিলেছে


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ৩:৫৮
ভোলার চরফ্যাসনের ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরে ২১ জেলে নিয়ে ট্রলার ডুবে যাওয়ার ৬ দিন পর ৩ জেলের সন্ধান মিলেছে। নিখোঁজ শাহিন তার পিতা সেকান্দার ওরফে সিডু মাঝিকে শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফোন করে এ তথ্য নিশ্চিত করেন।
 
শাহিনের পিতা সেকান্দার ওরফে সিডু মাঝির সাথে আলাপ করলে তিনি জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে ০১৭৬৮০৯৯৭৩৫ নাম্বার থেকে শাহিন ফোন করে জানায় তারা কক্সবাজারের একটি মাছ ধরার ট্রলারে রসুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সেকান্দার বেপারীর ছেলে মো. শাহিন, আবদুল্লাহপুর ইউনিয়নের খালেক, চরমানিকা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মৃত হানিফ মুন্সীর ছেলে হারুন আছেন।
 
চট্টগ্রামের বা‍ঁশখালীর ট্রলার এমবি সাকিব-এর মাঝি গিয়াসউদ্দিন জানান, দুর্ঘটনার পরদিন বিকেল ৪টার দিকে ৩ জেলেকে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছি। মাছ ধরা শেষে ট্রলারটি ফিরে এলে তারা এলাকায় আসবেন।
 
তবে এখনো নিখোঁজ রয়েছেন- বাচ্ছু মাঝি, আলামিন মাঝি, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদ, বাচ্চু, নুরুল ইসলাম, নুরে আলম, আবুল বাসার, সুমন, দিন ইসলাম, নাগর মাঝি, মো. আলী, মিজান। এসব নিখোঁজ জেলের সন্ধান না পেয়ে তাদের পরিবারে বইছে শোকের মাতম।
 
কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদের সাথে আলাপকালে তিনি জানান, কোনো জেলে উদ্ধারের বিষয়টি আমাদের নিশ্চিত করেননি। যেহেতু জেলেরা পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন, অবশ্যই ফিরে আসার জন্য আমরাও সহযোগিতা করব।
 
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, জেলে উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে আসবে।
 
উল্লেখ্যে, গত ৫ ডিসেম্বর ভোলার চরফ্যাসন উপজেলার ঢালচর থেকে ৩১ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে চট্রগ্রামের এসআরএলএন-৫ নামে একটি ট্রলিং জাহাজের ধাক্কায় উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের কালাম খন্দকারের মালিকানাধীন ‘মা-সামসুন্নাহার’ নামে মাছ ধরার ট্রলারটি ২১ জেলে নিয়ে সাগরে ডুবে যায়। ট্রলারডুবির ১২ ঘণ্টা পর গত সোমবার বেলা ১১টায় ট্রলারের মালিকের ভাই হাফিজকে উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর এলাকায় নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। এরপরও ২০ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলে শনিবার দুপুর ১২টার দিকে তিন জেলের সন্ধান পাওয়া যায়। বাকি ১৭ জেলের এখনো সন্ধান মেলেনি।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত