ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জনতার অপ্রতিরোধ্য ব্যালট বিপ্লবের অপেক্ষায় নাসির


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ১:১৪

জনগণের সঠিক নিরাপত্তা দানসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যে নেতা বা জনপ্রতিনিধি কথায় ও কাজে প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অদম্য গতিতে কাজ করে যান তাকে কেউ রুখতে পারে না। যার দৃশ্যমান প্রতিচ্ছবি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সফল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার। তারুণ্যের উচ্ছ্বাসে ভরা উদীয়মান বড় মাছুয়ার কর্মবীর নামে খ্যাত দীর্ঘদিনের অগোছালো এলাকাকে ৫ বছরের দেয়া জনতার অর্পিত পবিত্র আমানতকে যথার্থরূপে মূল্যায়ন করে নিজের মতো করে সাজিয়েছেন।

এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেয়া সহ ঘরে ঘরে বিদ্যুৎ রাস্তা ঘাট উন্নয়ন, করোনাকালীন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু প্রতিটি মধ্যবিত্ত পরিবারে অবিরাম গতিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে সকল শ্রেণি পেশার মানুষের হৃদয় ভালোবাসার চিরন্তন স্থান করে নিয়েছেন। অনাকাঙ্খিত ভাবে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী এবার নৌকা প্রতীকে মনোনায়ন না পেলেও জনতার অনুরোধে ১১নং বড় মাছুয়া ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্য‍াহত রাখতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী আয়শা আক্তার মনির সাথে।

এলাকাবাসী জানান, আমাদের মাঝে তিল তিল করে বেড়ে ওঠা বার বার পরিক্ষিত নাসির আমাদের একমাত্র অভিভাবক ও দুঃসময়ের সহ যাত্রী। এছাড়া আমরা তার সমকক্ষ কাউকে দেখছি না। নির্বাচনী মাতাল হাওয়ায় কারো কারো অতিথি পাখির মতো অন্য জনপদ থেকে এ জনপদে আগমন ঘটলেও তা হয়তো কথার কথায় সীমাবদ্ধই থেকে যাবে। আমাদের প্রয়োজনে আমরা নাসির উদ্দিনকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, যেখানে জীবনের বিনিময়ে হলেও অবাধ, সুষ্ঠু  ও নিরাপেক্ষ ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকব।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, বড় মাছুয়া আমাদের দৃষ্টিতে একটি ঝুঁকিপূর্ণ এলাকা, যে কারণে ইতোমধ্যেই ওই এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাতে বহিরাগতসহ নাশকতাকারীদের অতিসহজে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর যা যা করণীয় সে সিদ্ধান্তে অবিচল থাকতে সে যে হোক তাকে সামান্যতম ছাড় দেয়া হবে না।

নাসির উদ্দিন হাওলাদার বলেন, শাসক নয়; সেবক হয়ে আমি শুধুমাত্র বড় মাছুয়ার জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। পুনরায় সর্বস্তরের মানুষের উজাড় করা ভালোবাসা নিখাঁদ সিদ্ধান্তের ওপর আস্থা ও সৃষ্টিকর্তার কৃপায় ইনশা আল্লাহ বড় মাছুয়াবাসীর বিজয়কে তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই। 

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ