চুয়েটে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র্যারি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে স্বাধীনতা চত্বর হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ চুয়েট পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ২০০৮ সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছিলেন তখন সেটা সবার কাছে স্বপ্নের মতো শোনাতো। কিন্তু মাত্র এক যুগের ব্যবধানে ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। সরকারের সকল সেবা-পরিষেবা এখন ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। করোনা মহামারীতে ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। ডিজিটাল সুবিধা ব্যবহার করে আমরা এখন মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছে গেছি। বিশ্ব এখন তুর্থ শিল্পবিপ্লবের পথে হাঁটছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের চলমান সাফল্য এই বিপ্লবে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন