ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে ডিবি পুলিশ পরিচয়ে সংবাদপত্র এজেন্টকে অপহরণ


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ২:২৮
সীতাকুণ্ডে ডিবি পুলিশের পরিচয়ে এক সংবাদপত্র এজেন্টকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় তার সংবাদপত্র সরবরাহের অফিস থেকে তুলে নিয়ে গেলেও সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্দ্বান পাওয়া যায়নি। চট্টগ্রামের ডিবির বিভিন্ন শাখা ও থানায় সন্দ্বান করলে তাকে আটকের বিষয়টি সংশ্লিষ্টরা অস্বীকার করেন। বিষয়টি তার পরিবারের সদস্যরা আতংকের মধ্যে রয়েছে।
 
পরিবার ও থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের মধ্যম সোনাইছড়ীর (বার আউলিয়া) মরহুম মৌলভী মোহাম্মদ মিয়ার পুত্র দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক সংবাদপত্রের এজেন্ট এসএম ইয়াছিন (৫৭) প্রতিদিনের ন্যায় রোববার সকালে নিজ সংবাদপত্র অফিসে বসে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিলির জন্য হকারদের মধ্যে বণ্টন করছিলেন। সকাল আনুমানিক ৭টার দিকে একটি সাদা রংয়ের হাইয়েস মাইক্রোবাস এসে তার অফিসের সামনে দাঁড়ায়। এই হাইয়েস মাইক্রোবাস থেকে ডিবি লেখা জ্যাকেট পরা তিন ব্যক্তি তার অফিসে এসে নাম কি জিজ্ঞাসা করে। তার নাম ইয়াছিন বলার পর তারা বলেন, আপনার বিরুদ্ধে মামলা আছে আপনাকে আমাদের সাথে ডিবি কার্যালয়ে যেথে হবে।
 
চট্টগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব কুমারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এ ধরনের কোনো অভিযান সীতাকুণ্ডে হয়নি এবং আমাদের কোনো লোক কাউকে আটক ও করেনি।
 
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সংবাদপত্র এজেন্ট এসএম ইয়াছিনের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি দাবি করেছেন, তার ভাইকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নেয়া হয়েছে, তাই আমরা ডিবির বিভিন্ন শাখা কার্যালয়ে যোগাযোগ করেছি। তার মোবাইল নম্বরে কল করলে সেটি ব্যস্ত বলছে। আমরা ওই এলাকার সিসি ক্যামরার ফুটেজগুলো ও পরীক্ষা-নিরীক্ষা করছি। আমরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ