ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে ইউপি নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে : আলহাজ কাজী আলমগীর


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২১ রাত ৯:২৩
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর বলেছেন, আগামী ২১ জুন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদের মনোনয়ন দিয়েছেন নৌকা মার্কা প্রার্থীর পক্ষেই সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। যারা বিরোধিতা করবে এবং দলের সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে উপজেলা ও জেলা আওয়ামী লীগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার (১২ জুন) বিকেল ৩টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা ও দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরকারি প্রতিষ্ঠান কমিটি সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির পরামর্শে জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, আগামী ২১ জুন ইউপি নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীর পক্ষে কাজ ককরতে হবে। নৌকার প্রার্থীকেবিজয়ী করতে প্রয়োজনে জেলা আওয়ামী লীগ মাঠে কাজ করবে।
 
বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরকারি প্রতিষ্ঠান কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ (এমপি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. উজ্জল বোস, অর্থ বিষয়ক সম্পাদক ছবিরসহ জেলা  ও উপজেলা নেতৃবৃন্দ।
 
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের সঞ্চালনায় ইউপি নির্বাচনে ইউনিয়নভিত্তিক বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন- বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাহাবুদ্দিন, কাছিপাড়া ইউনিয়নের সভাপতি অধ্যাপক বাবুল আক্তার, আদাবাড়িয়া ইউনিয়নের সভাপতি ও নৌকার চেয়ারম্যান প্রার্থী  মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক সামছুল হক ফকির, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, ধূলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান প্রমুখ।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার