পুরান ঢাকায় বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫ জন শেখ হাসিনা বার্নে
রাজধানীর বংশাল থানার আলু বাজার এলাকায় একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ দগ্ধ আহত হয়েছে ১০ জন।
সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার সময় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলো- কামাল (৩৫), সেলিনা (৩০), বন্যা (৭), আমিনুল (৩০), শিলা (২২)। আহতরা হলো- আরিফা (৬), আসাদুল্লাহ (৪), মলিনা (২১), মারুফ (১২) ও নুসরাত (১)।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে আলুবাজার এলাকায় গ্যাস বিস্ফোরণে আহত হয়ে ৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। এদের একজনকে শেখ হাসিনা বার্নে রেফার্ড করা হয়। এ ঘটনায় দগ্ধ হওয়া ৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শিশু নুসরাত ও মারুফের চাচা সুজন জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমার ভাতিজা ও ভাতিজিসহ ৫ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে এসেছি। দগ্ধ আরও কয়েকজনকে শেখ হাসিনা বার্নে নিয়ে যাওয়া হয়েছিল বলে শুনেছি।
এমএসএম / এমএসএম
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক