ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রার্থীর ফেসবুকে প্রচারণা


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ১:৪৫

রাজবাড়ীর পাংশায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রতিক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকের মাধ্যমে প্রতীক যুক্ত পোস্টার করে প্রচার প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার একাধীক প্রার্থীর বিরুদ্ধে ।

অভিযুক্ত প্রার্থীরা হলেন, কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ, সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) ও বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার।

কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ বলেন, এখনো প্রেস থেকে পোস্টার আনা হয় নাই। কেউ যদি নিজেরা অতিরঞ্জিত ভাবে আগ্রহ প্রকাশ ছবি দিয়ে বানিয়ে প্রকাশ করে থাকে সে বিষয়েও আমি জানি না।

বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) বলেন, আমি প্রেসে পোস্টার করতে দিয়েছি এখনো হাতে পাইনি। ফেসবুকে প্রচারের বিষয়ে আমি জানি না। তবে প্রেসের লোকেরা তাদের প্রচারের সার্থে এগুলো করতে পারে।

বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার বলেন, আমি বাটাম ফোন চালাই । আমার কোন ফেসবুক নাই। আমি এবিষয়ে কিছু জানি না।

সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহারের সাথে যোগাযোগ করো সম্ভব হয়নী।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আঃ আলীম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ বিভিন্ন নৌকার প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা