আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে যশাই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। নির্বাচনকে কে কেন্দ্র করে আমি ও আমার সঙ্গীদের ওদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ট্যাম্পুষ্ট্যান্ড নিজ অফিস কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে যশাই ইউপির বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান বলেন, গতকাল সোমবার বিকাল তিনটার দিকে জন্ম নিবন্ধন স্বাক্ষরের জন্য আমার সঙ্গীদের সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় যশাই বাজার সংলগ্ন ফাঁকা জায়গায় অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা হয়। হাত কুড়াল চাপাতি ও আগ্নেয়াস্ত্রসহ ৩০জন আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। হামলায় ৫ থেকে ৬ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ হামলায় গুরুতর অসুস্থ হয়ে দুইজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আবু খান-এর ভাই মন্টুর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন।
এ হামলার ঘটনায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন