ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় সাংবাদিক ও তার স্বজনদের হত্যার হুমকি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ৪:১৬

সাটুরিয়ায় সাংবাদিক ও তার স্বজনদের হত্যার হুমকি দিয়েছে একদল ভূমি দুস্য। মঙ্গলবার অপরাহ্নে সাটুরিয়ার তিল্লীরচর এলাকায় সকালের সময়ের প্রতিনিধি  ইফখোর আলম জাহাঙ্গীর তাদের পৈত্রিক সম্পত্তির খুঁজ খবর নিতে গেলে একদল ভূমিদুস্য,ঐ সাংবাদিক ও তার ২ ভাই এবং ১ চাচাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভূক্তভোগী সাংবাদিক বাদি হয়ে নিরাপত্তার জন্য সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। ঘটনা সূত্রে জানাযায় ঐ দিন সকালের সময়ের রির্পোটার ইফতেখার জাহাঙ্গীর সাভার থেকে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সাটুরিয়া থানার তিল্লীতে যায় পৈত্রিক সম্পত্তি দেখা শুনা করতে। চাচা ও ২ ভাইকে সাথে নিয়ে তিনি ঐ এলাকার তাদের একাধিক জমি দেখাশুনা করেন। পরে নদীর অপর প্রান্তে তাদের তিল্লী মৌজার ৯৭ শতাংশ অন্য একটি জমি কে বা কারা বর্গা চাষ করে, তা খুঁজ নিয়ে তাদের সাথে কথা বলার এক পর্যায়ে ভূমিদুস্য খুনকার,জালু, খোরশেদ, রজ্জব, ও সর্দন সহ অজ্ঞাত আরো কয়েকজন জবরদখল কারী ও ভূমিদুস্য মিলে পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ইফতেখার জাহাঙ্গীর, তার ভাই কবিরুল ইসলাম পাখি, খালেদ মাসুদ যুবরাজ ও চাচা শাহজাহান এদের উপর হামলা করতে উদ্দ্যত হয়।এমন সময় আশে পাশের লোকজন ঘটনাস্থলে চলে আসলে দুর্বৃত্তরা জমির মালিক সাংবাদিক ইফতেখার জাহাঙ্গীর গং দের উচ্চস্বরে বলতে থাকে জমির আশেপাশে গেলে বা তারা নাগালের মধ্যে পাইলে হত্যা করে লাশ গুম করে ফেলবে। এমন পরিস্থিতিতে ভূক্তভোগীদের নিরাপত্তা ও জানমালের কথা চিন্তা করে সংশ্লিষ্ট থানায় জিডি করেন। পরে উক্ত ঘটনাটি সাটুরিয়ায় সাংবাদিকদের অবহিত করে গ্রাম ছেড়ে তারা শহরে চলে যায়। এবিষয়ে সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা এস আই মুক্তার হোসেন এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন তিল্লীরচরে সাংবাদিক ও তার ভাইদের হত্যার হুমকি দেয়ার জিডি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ