পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট: পারের অপেক্ষায় সহস্রাধিক যাহবাহন
পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজটের কারনে পারের অপেক্ষায় রয়েছে ১২ শতাধিক যানবাহন। টানা ৩ দিনের ছুটি ও ফেরি সংকটের কারনে নৌরুটে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ঘাট কতৃপক্ষ।
এদিকে যানজটের কারনে শীতের মধ্যে যানবাহন শ্রমিক এবং হাজার হাজার যাত্রীরা ঘন্টা ঘন্টার পর বসে থেকেই ফেরিতে উঠতে পারছেন না। ফলে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে দক্ষিণ – পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মোঃ জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ছোট বড় মিলে ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারা করা হচ্ছে। বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিসহ ৩ দিনের ছুটি ও ফেরি সংকটের কারনে উভয় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছেন, পাটুরিয়া প্রান্তে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শতাধিক যাত্রীবাহী বাস, ৪ শতাধিক ছোট যানবাহন এবং উথুলি সংযোগ মোড় ও ট্রার্মিনাল ও মহাসড়কে ৭ শতাদিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, অগ্রাধিকার ভিত্তিত্তে ছোট যানবাহন ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। ঘাটের চাপ এড়াতে উথুলি সংযোগ মোড়ে পণ্যবাহী ট্র্রাক আটকে রাখা হয়েছে। ঘাটের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী ট্রাক গুলি ছেড়ে দেওয়া হবে জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied