ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া-নান্দাইল সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছে।ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশালের বালিপাড়া-নান্দাইল সড়কের বেলতলী নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
বালিপাড়াগামী একটি মোটরসাইকেল (কুষ্টিয়া-ল-১২-৭৪৫৯) ও ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের যাত্রী নার্গিস আক্তার (৩৫) ঘটনাস্থলেই নিহত হন এবং চালক স্বামী ইমাদুল হোসেন (৩৮) কে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমাদুল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গাছের দিয়ার টলটলি পাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি স্বস্ত্রীক ঢাকার কোনাবাড়ী থেকে শশুরালয়ে বেড়াতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যাচ্ছিলেন।
ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণে এ দূর্ঘটনাটি ঘটতে পারে। দূর্ঘটনা কবলিত ঘাতক ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী