ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ২:৪৭
ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে।   
মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালমারী থানা চত্বরে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারি কলেজ সংলগ্ন সমাধিস্থল পর্যন্ত বিজয় র‍্যালি এবং আটটায় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবর জিয়ারত করা হয়। এ সময় গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা আ'লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে বোয়ালমারী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিজিএম মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে বোয়ালমারী পল্লী বিদ্যুত সমিতি, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে উপজেলা কৃষকদল ও স্বেচ্ছাসেবকদল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদারের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, সাব রেজিস্ট্রার মো. শাহজাহান মোল্যার নেতৃত্বে বোয়ালমারী রেজিস্ট্রি অফিস, আ'লীগের অন্যান্য সহযোগী সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান। 
পরে সকাল ৯টায় জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউটসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী হয়। বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান,  উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রহিমসহ সাংবাদিক, সুধী, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।  
সকাল সাড়ে ১১টায় ছাত্র-ছাত্রী ও উপস্থিত সুধীজনের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে জোরপূর্বক ঘরদখলে বাধা দেয়াতে ঘরের মালিককে কুপিয়ে রক্তাক্ত

বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেফতার

টুঙ্গিপাড়ায় জনসেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ৮ প্রশাসনিক কর্মকর্তা পেলেন সম্মাননা স্মারক

বোয়ালমারীতে ইজিবাইক মেরামত কারখানায় অভিযান, চোরাই গাড়ী সহ আটক ৬

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার

রেললাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত; এলাকাবাসীর অর্থায়নে দুই কিলোমিটার রাস্তা সংস্কার

ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

গোপন সূত্রের অভিযানে প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ইয়াবা, ২৯৭০ পিসসহ গ্রেফতার কারবারি

সারিয়াকান্দিতে লুডু খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা

শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

শিবচরের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরণখোলা বিআরডিবি নির্বাচনে কামরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত