রায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা। জাতির শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা । বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন (ইমন), উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাদী জিন্নাহ আল মাজি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়
পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিসকৃতি রানী দাস, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আমিরুল আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
Link Copied