ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় সাংবাদিক সম্মেলন করে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নৌকা প্রার্থীর সংবাদ সম্মেলন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ৩:৫৪

রাজবাড়ীর পাংশায় সাংবাদিক সম্মেলন করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে  আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আবু হোসেন খান। আসন্ন ৩ নং যশাই ইউনিয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তিনি।

বৃহস্পতিবার রাত ৮ টায় ইউনিয়নের যশাই বাজারে তার নির্বাচনী অফিসে নির্বাচনী সমর্থকদের সাথে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে আমাদের যশাই ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আমার প্রতিদন্দী স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুর রহমান আমাকে হেয় প্রতিপুর্ণ করার জন্য মিত্যা গুজব রটিয়ে বেরাচ্ছে এবং নির্বাচনী সমর্থকদের সন্ত্রাসীবাহিনী দ্বারা ভয়ভিতি প্রদর্শন করছে। গত ১৩ ডিসেম্বর (সোমবার) আমার প্রতিদদ্ধী স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান সহ প্রায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র, হাতুরী ও লাঠিশোটা নিয়ে যশাই বাজারে আমার নির্বাচনী সমর্থকদের মারপিট ও অফিস ভাংচুর করতে আসে। এ সময় আমার নির্বাচনী সমর্থকরা মিছিল দিলে তারা বাজারের একটু দুরে গিয়ে নিজেরাই নিজেদের মোটরসাইকেল ভাংচুর করে। আমার ছোট ভাই মনোয়ার হোসেন মন্টু (খাদ্য কর্মকর্তা) সে তার নিজ কর্মস্থল মাগুরাতে রয়েছে। আমার ভাইয়ের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়েছে বলে মিথ্যা অভিযোগ এনে গত ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩ টায় সাংবাদিক সম্মেলন করে সংবাদ প্রকাশ করেছেন। আমি এর তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি যশাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। করোনাকালীন সময়ে সরকারি চাল ও পাট বীজ চুরি মামলায় একাধীক বার জেল খেটেছেন।যার মামলা এখনো চলমান।তার সন্ত্রসী কর্মকান্ড ধামাচাপা দেওয়ার জন্য আমি ও আমার পরিবারের বিরুদ্ধে ঐ সকল মিথ্যা অভিযোগ করেছেন মো. সিদ্দিকুর রহমান।যা সম্পূর্ণ মিত্যা ও বানোয়াট বলে সংবাদ সম্মেলনে দাবী করেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা