ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ৩:৫৬
মাদারীপুর  মুজিব জন্মশতবর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া অধিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মাদারীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
 
 শুক্রবার সকাল ৯ টায় প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও প্রশিসেস মাদারীপুরের নির্বাহী পরিচালক ড. সেলিনা আখতার।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজী, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ত্রিনাথ দাস, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমন্বয়কারী আবির মাহমুদ ইমরান, জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ৪শ’ প্রতিবন্ধী শিক্ষার্থী। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার নৈপুণ্য উপভোগ করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে ৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক