ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় বাউন্ডারির দেয়াল ভেঙে সড়কে


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ৪:৩৭

রাজবাড়ী পাংশায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাংশা উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের বাউন্ডারির দেয়াল ভেঙে পরেছে সড়কে। তিন দিন হয়েছে ভেযে পরেছে এখনো অপসারণ করা হয়নী ভেঙে পড়া ইটগুলো। যেন  দেখার কেউ নেই। দ্রুত অপসারণ না করা হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

উপজেলা পরিষদের সামনে অবস্থিত এই কার্যালয়টি।উপজেলা সড়কে পরে রয়েছে ভেঙে পরা ইটগুলি। উপজেলাবাসীর সরকারি হাসপাতালে প্রবেশের একমাত্র সড়ক এটি। প্রতিদিন রোগী ও শত শত স্বজনরা এই সড়ক দিয়ে হাসপাতালে যাতায়াত করে। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন কাছে উপজেলাতে আসতে হয় উপজেলাবাসীর। এই সড়ক দিয়ে পার্শ্ববর্তী কালুখালী উপজেলাতে প্রবেশ করা যায়। কালুখালী উপজেলাটি বৃহত্তর পাংশা উপজেলা হওয়ায় প্রতিদিন শত শত মানুষের যাতায়াত করে এই পাংশা উপজেলায়।

সড়কে চলাচলকৃত ইজিবাইক চালক মো. জাকির হাসানের সাথে কথা হলে তিনি বলেন, এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ভাড়াচালাই। ইটগুলো যে ভাবে সড়কে পরে আছে তা খুবই বিপদজনক। দ্রুত ইটগুলো অপসারণ না করা হলে  যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

পানি উন্নয়ন বোর্ড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের শাখা কর্মকর্তা মো. আলামিন বলেন, গতকাল আমি বিষয়টি অবগত হওয়ার পর ভাঙা জায়গা পরিমাপ করেছি। বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে পড়ে থাকা ইটগুলো ওয়ার্ক আ্যাসিস্ট্যান্টকে অপসারণ করার জন্য বলেছি। ভেঙে পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেক আগে দেয়ালটি স্থাপন করা হয়েছে এ জন্য ভেঙে পড়েছে।

ওয়ার্ক আ্যাসিস্ট্যান্টকে হাসানুল আবেদিন বলেন, আগামী রোববার অফিস খোলার পর ইটগুলো অপসারণ করা হবে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা