ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে গাড়িচাপায় নিহত ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ১১:৪৪
মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় অজ্ঞাত এক গাড়িচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।
 
নিহতরা হলেন,মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর এলাকার লাল চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬)।
জানা যায়, আনোয়ার হোসেন পেশায় একজন গরুর ব্যবসায়ী। তিনি কসাইদের নিকট গরু বিক্রি করার পর টাকা নিয়ে মোটরসাইকেলযোগে হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
 
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ