ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মহেশপুরে আওয়ামীলীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২১ বিকাল ৫:৩১

ঝিনাইদহের মহেশপুর বিকালে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে উপজেলা আ.লীগের এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে মহেশপুর আ.লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
অনুষ্ঠানে দলীয় কার্যালয়ে চত্বরে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে, কিন্তু একটি কুচক্রি মহল দেশে ও বিদেশে চক্রান্তে লিপ্ত রয়েছে। কিন্তু তাদের এই হীন কার্য কোনো দিনই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেবে না এদেশের শান্তিপ্রিয় জনগণ।
এই সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আ.লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা পরিষদের সদস্য এম,এ আসাদ, ভাইচ চেয়ারম্যান আজিজুল হক আজা, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামপ্রমুখ।
আ.লীগ, মহিলা আ.লীগ, পৌর আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সম্মিলিত এই বিজয় র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

এমএসএম / এমএসএম

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার