একই পরিবারে ৫ সদস্য প্রতিবন্ধী, কষ্টে দিন কাটাচ্ছেন অসহায় মা হনুফা
পটুয়াখালীর গলাচিপার ৯নং ওয়ার্ডের হরিদেবপুর গ্রামে চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন অসহায় মা হনুফা। প্রতিবেদন করতে সরেজমিন গিয়ে জানা গেছে, পরিবারের সকল সদস্যদের অসহায় রেখে হনুফা বেগমের স্বামী মো. রহমান হাওলাদার ২০১৭ সালে চার মেয়ে এক ছেলেকে রেখে মারা যান।
ভাগ্যের নির্মম পরিহাস, ৫ সন্তানই অসহায় এবং প্রতিবন্ধী। হনুফা বেগম দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হলেও স্বামীর ঘরে সুখ জোটেনি হনুফার কপালে। খুব কষ্টে দিন কাটছে অসহায় পাঁচ সন্তানকে নিয়ে। বড় সন্তানের নাম মো. নাসির হাওলাদার যদিও বাকপ্রতিবন্ধী, তারপরও সে থেমে থাকিনি। সে মানুষের বাডি বাড়ি গিয়ে দিনমজুরের কাজ খুঁজে বেড়ায়।
অনেক মানুষ আছে তাকে প্রতিবন্ধী বলে কাজ দেয় না আবার অনেক মানুষ আছে প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে কাজ করিয়ে ন্যায্যমূল্যটুকু দেয় না। যাই হোক খুব কষ্ট করে নাসির মিয়া ৫ সদস্যের সংসার টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কখনো কখনো মানুষের বাড়িতে গিয়ে হাত পেতে সাহায্য উঠিয়ে খুব কষ্ট করে সংসারের হাল ধরে রেখেছেন। একটি সূত্র জানতে পারলাম নাসির মিয়া বাজারে বাজারে অনেক চায়ের দোকানে, রেষ্টুরেন্টে, মুদি দোকানে কলসি ভরে পানিও দেন সেখান থেকেও দোকানদাররা সামান্য টাকা দিয়ে তাকে সাহায্য করেন। এতে তার সংসারটা মোটামুটি ভাবে চালিয়ে যাচ্ছে নাসির মিয়া।
প্রতিবন্ধী নাসিরমিয়া জানান আমার বাবার মৃত্যুর পর থেকে আমার মনে হয় না যে, আমি একবেলা ভালো খাবার পেট ভরে খেতে পেরেছি, আমি ভালো একটা জামা এবং কাপড় পড়তে পেরেছি, আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আমার মা বোনদেরকে নিয়ে সংসার চালাচ্ছি। এ বিষয়ে নাসির মা, মোসাম্মাৎ হনুফা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কোন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এবং কোন সরকারি সাহায্য সহযোগিতা পাইনি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি অথবা কোনো সরকারি, সমাজসেবা অফিস, ইউএনও অফিস অথবা চেয়ারম্যান মহোদয় আমাকে একটু সাহায্য করে, তাহলে আমি আমার এই প্রতিবন্ধী ৫ সন্তানকে নিয়ে নিজের আশ্রয়স্থলে দু'মুঠো খেয়ে যেন বেঁচে থাকতে পারি, এটাই আমার আকুল আবেদন।
আমর আকুল আবেদন টুকু যেন সরকারি সকল কর্মকর্তাবৃন্দ কে আকৃষ্ট করে, আমি যেন আমার প্রতিবন্ধী সন্তানদের জন্য সরকারের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা পাই, এটাই আমার একান্ত দাবি।
এমএসএম / প্রীতি
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied