সাটুরিয়ায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনায় আটক ৬
মানিকগঞ্জের সাটুরিয়ায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার নেতৃত্বে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম ও তদন্ত (ওসি) হাবিবুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করতে সক্ষম হন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতি সংঘটিত হওয়ার ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত করাত, দুটি দা ও একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চেচুরিয়া এলাকার মৃত মোহম্মদ আলীর ছেলে কারুন মিয়া ওরফে শমসের মিয়া (৩০), গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া এলাকার শফি মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৬), গাইবান্ধা সদর উপজেলার কাশাদহ গ্রামের উজ্বল মিয়া (২৪), একই জেলার পলাশবাড়ী উপজলোর দুর্গাপুর গ্রামের জব্বার মিয়ার চেলে গোলজার ওরফে সাগর (৩৫), বগুড়া জেলার গাবতলী থানার সন্ধ্যাবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন (৩০) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শাহ আলমের ছেলে টুটুল মিয়া (৩০)।
জানা যায়, ডাকাত সরদার কারুন মিয়ার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ মোট ১০টি মামলা চলমান রয়েছে। কারাগারে থাকা অবস্থায় অন্য ডাকাত সদস্যদের সাথে তার বন্ধুত্ব হয়। পরে কারাগার থেকে জামিনে বের হয়ে সবাইকে সঙ্গে নিয়ে গত ২ জুন রাত সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি কালীগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি করে। ওই সময় রাস্তা দিয়ে যাওয়া-আসা সকল গাড়ি থামিয়ে গাড়িতে থাকা সকল যাত্রীকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লক্ষাধিক টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়াও গত ৮ জুন রাত দেড়টার দিকে একই স্থানে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে যাত্রীদের কাছ থেকে অর্থলক্ষ টাকা ও মোবাইল ফোন ডাকাতি করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা স্যারের নির্দেশনা ও অনুপ্রেরণায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া তথ্যানুযায়ী ৪০টি মোবাইল ফোন, এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল, সোনা, রুপার জুয়েলারি, নগদ টাকা, ফ্রিজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে রোববার দুপুরে ডাকাত সদস্যদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied