ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় সমর্থকদের লাশের উপর দিয়ে প্রার্থিতা প্রত্যাহারে যেতে হবে সদস্য প্রার্থীর


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৯-১২-২০২১ বিকাল ৫:৫৮

আমরা তাকে মেম্বার পদে দেখতে চাই। তিনি সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করেন। আমরা তাকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যেতে দেব না। যেতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। আমরা তাকে ঘরে তালা দিয়ে বন্ধি করে রেখেছি। সাংবাদিকদের সাথে এসব কথা বলেন মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাওয়া ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা।

রোববার ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেঘনা খামারপাড়ার গ্রামে।

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ  করেছিলেন ওয়ার্ডের খামারপাড়া গ্রামের মৃত মোঃ নজরুল মৃধার ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম পিন্টু।

১৯ ডিসেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখে। প্রত্যাহারের শেষ তারিখ এর সদস্য প্রার্থী মোঃ আরিফুল ইসলাম পিন্টুর মনোনয়নপত্র প্রত্যাহারের খবর পেয় তার নির্বাচনী সমর্থকরা। খবর পেয়ে রোববার সকাল থেকেই পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে তার সমর্থকরা। তাকে ঘরে তালা দিয়ে বন্দি করে রেখেছে সমর্থীত এলাকাবাসীরা। যেন তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন।

সদস্য প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম পিন্টুর সাথে কথা হলে তিনি বলেন, আমাকে ঘরে আটকে রেখেছিল আমার সমর্থিত এলাকাবাসী। মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনের সদস্য পদে অংশগ্রহণ করেছিলাম। অনেক চিন্তাভাবনা করে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সকালে বাড়ি থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের উদ্দেশ্যে বের হওয়ার সময় আমার সমর্থিত এলাকাবাসীরা এসে আমাকে ঘরে তালা বন্ধ করে রাখেন। অনেক বলার পর শেষ বেলার দিকে তালা খুলে আমাকে বের করে। কিন্তু তারা বলছেন মনোনয়নপত্র প্রত্যাহার করতে গেলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। এমতাবস্থায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করতে যেতে পারিনি।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা