পরিবেশ বান্ধব, উন্নত এবং স্বাস্থ্যকর নগরী নির্মাণের পথে আমাদের যাত্রাঃ মেয়র টিটু
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কাজ করেছে যাতে বর্জ্যকে যথাযথ রূপান্তরের মাধ্যমে ময়মনসিংহ শূন্য বর্জ্যের নগরী হয়ে ওঠে। ময়মনসিংহ সিটিকর্পোরেশনের আয়োজনে এবং জাতিসংঘে মূলধন উন্নয়ন তহবিল ও তার সহযোগী সংগঠনসমূহের সহযোগিতায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বর্জ্যকে সম্পদে রূপান্তরে স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত একটি কর্মশালায় মেয়র মোঃ ইকরামুল হক টিটু একথা বলেন।
মেয়র আরও বলেন, একটি পরিবেশ বান্ধব, উন্নত এবং স্বাস্থ্যকর নগরী নির্মাণে পথে আমরা যাত্রা শুরু করেছি। সকলের সহযোগিতায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে চাই। এ সময় মেয়র বর্জ্যকে রূপান্তরের মাধ্যমে যথাযথ ব্যবহারে জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সহযোগিতা কামনা করেন।কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সোলার ই-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক নাইমুল ইসলাম। এছাড়াও জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর মাহবুব হাসান কর্মশালায় বক্তব্য রাখেন।কর্মশালা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রুবেল মাহমুদ, বিএডিসি, এলজিইডি সহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান সহ সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied