বিদ্রোহী প্রার্থী হওয়ায় বোয়ালমারী যুবলীগের আহবায়ক বহিষ্কার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলামকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কার্য্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে তাকে এই অব্যাহতি দেয়া হয়। সোমবার (২০ ডিসেম্বর) এই অব্যাহতি দেয়া হয়।
ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার এবং খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত স্বাক্ষরিত ওই অব্যাহতি পত্র সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম চতুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে। গত ১২ ডিসেম্বর কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। তাতে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোন জবাব না দেয়ায় গঠনতন্ত্রের ২২ (ক) ধারায় মোতাবেক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে সংগঠন থেকে রফিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের আহবায়ক মো. জিয়াউল হাসান মিঠু বলেন,কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তা বরদাস্ত করা হবেনা।যিনি শেখ হাসিনার সিদ্ধান্ত মানবেননা তিনি আওয়ামীলীগ করতে পারেননা। সে মোতাবেক রফিকুল ইসলাম এখন যুবলীগের কেউ নন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি
Link Copied