ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে চিকিৎসকসহ তিন জনকে কারাদন্ড এক জনকে অর্থদন্ড


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-১২-২০২১ রাত ৯:৩৮
মানিকগঞ্জে অভিযান চালিয়ে সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের দুই কর্মচারিসহ এক ভুয়া ডাক্তারকে কারাদন্ড ও হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জুবায়ের জেলা শহরের ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে এই রায় দেন। 
 
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অপরাধে সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মোঃ তোফাজ্জল হোসেনকে (১০) দিন ও শারমিন আক্তারকে (০৭) দিন এবং ইউনানির চিকিৎসক হয়ে প্রেসক্রিপশনে ভুল ডিগ্রী দিয়ে প্রচারনার অপরাধে মালিক মোঃ শামিম হোসেনকে (১৫) দিনের কারাদণ্ড প্রদাণ করা হয়। এছাড়া হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ১০ বেডের জায়গায় ১৮ বেড পরিচালনার অপরাধে হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
 
বিষয়টি  নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ মোঃ জুবায়ের বলেন, কারাদণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অর্থদণ্ড দেয়া ব্যক্তিদের নিকট থেকে  নগদ অর্থ আদায় করা হয়েছে জানান তিনি। এসময় সিভিল সার্জন কার্যালয়ের ডা.তুষার ও থানা পুলিশ অভিযানে সহযোগীতা করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ