ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় বেপরোয়া বাসের ধাক্কায় সিটি গোল্ড ব্যবসায়ী নিহত


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ৩:৩৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় সড়ক দুর্ঘটনায় সিটি গোল্ড ব্যবসায়ী কামরুল (৪০) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে নেন্টু নামে আরেক মোটরসাইকেল আরোহী।  আহত নেন্টু মিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামরুল যশোরের নাজির সংকরপুর গ্রােমের নওশের আলীর ছেলে। মঙ্গলবার(২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দর্শনা থানার ওসি এএইচ এম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, জীবননগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে, যাহার রেজিস্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো-ব ১৪-১৯৫৯)। বাসটি আকন্দবাড়িয়া বটতলা নামক স্থানে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে আসে। বাসটি দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি সিবি জেড মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক নেন্টু মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে নিহত কামরুলের হিরো হোন্ডা মোটরসাইকেলকে  ধাক্কা দেয়। কামরুল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়।

এ সময় বেপরোয়া বাসটি কামরুলের মাথার ওপর দিয়ে চাকা উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কামরুলের মর্মান্তিক মৃত্যু হয়। আহত নেন্টু মিয়া দর্শনা মদনা গ্রামের আফতাব আলীর ছেলে।

এমএসএম / প্রীতি

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ