ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে ‍আ’লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ৪:১

সিরাজগঞ্জের তাড়াশে প্রয়াত আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ,সাবেক স্বাস্থ্য, ডাক, তার, টেলিযোগাযোগ, গ্রহায়ন-গণপূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র আলহাজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ অনুষ্ঠানে বক্তারা প্রয়াত আলহাজ মোহাম্মদ নাসিমের জীবনাদর্শ ‍এবং কর্ম-রাজনৈতিক জীবন ও ব্যক্তি জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা করেন। উত্তরবঙ্গের রাজনৈতিক জগতের প্রাণপ্রিয় মানুষটির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ‍উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুস সামাদ, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা নাসরিন লাভলী, জেলা পরিষদের সদস্য প্রভাষক মোফাজ্জাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডপর্যায়ের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।  

অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগের সাবেক তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তাপস।

এমএসএম / জামান

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক

পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক

সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২

মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ

নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়

হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার

টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

বড়লেখা সীমান্তে অস্র,গুলিসহ ভারতীয় নাগরিক আটক