ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

চেয়ারম্যান হাবিব বিশ্বাস এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২২-১২-২০২১ বিকাল ৫:১৩

পটুয়াখালীর গলাচিপায় গজালিয়া ইউনিয়নের নব -নির্বাচিত চেয়ারম্যান মোঃ হাবিব বিশ্বাস এর দায়িত্বভার গ্ৰহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বুধবার সকাল ১১ঘটিকার সময় ১০ নং গজালিয়া ইউনিয়ন পরিষদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ‍্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন শাহ, এ সময় আরও উপস্থিত ছিলেন , গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার হোসেন। গজালিয়া ইউনিয়নের সভাপতি মোঃ ইউসুফ গাজী ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ হুমায়ুন কোবির অনু গজালিয়া যুবলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম, মৎস জিবী লিগের সভাপতি মোঃ আনোয়ার, গণমাধ্যমকর্মী মোঃ মোস্তফা কামাল খাঁন, মোঃ চয়ন, বিভিন্ন রাজনীতিবিদসহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত থেকে নবনির্বাচত চেয়ারম‍্যন মোঃ হাবিব বিশ্বাস কে স্বাগত জানান 

এ ছাড়া ও ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত মেম্বার, উপজেলা-ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ, গনমাধ‍্যম কর্মিসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি তার বক্তব্যে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলার স্বপ্ন পূরণের চিত্র ও তার মূল লক্ষ্য তুলে ধরেন। এবং নবনির্বাচিত চেয়ারম্যান এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এ সময় তিনি নব নির্বাচিত চেয়ারম্যানকে  যে কোন কাজের জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সবসময় তার পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

পরিবেশ রক্ষায় কুয়াকাটায় নারী-কৃষকদের মাঝে ৩ হাজার গাছের চারা বিতরণ

রাজশাহীতে "একটি শিশু একটি গাছ" কর্মসূচির উদ্বোধন