ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে ছেলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পিতার ঝুলন্ত লাশ উদ্ধার


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ১২:৫৪

ট্টগ্রামের রাউজানে মোঃ মমতাজুল হক নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩-ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুল রহমান সড়কের বটতল বাজারের সিএনজি গ্যারেজ থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত মমতাজ ঐ ওয়ার্ডের মো. আব্বাসের পুত্র৷ জানা যায়,নারী কেলেঙ্কারির টাকা পরিশোধসহ ধার দেনায় হতাশাগ্রস্ত ছিলেন। বিবাহীত জীবনে তিনি দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক। তার স্ত্রী শামসুন নাহার বলেন, প্রতিদিনের মতো ভোর ৬টায় দিকে নিহতের ছেলের ব্যবসায় প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডাস অ্যান্ড মামা গ্যারেজের জন্য অকটেন, ডিজেলসহ তেল আনার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। মোবাইল ফোন ঘরে রেখে বের হন। সকালে নিহতে গাড়ি রাখার গ্যারেজে তার গাড়ির পাশে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় গ্যারেজের গ্রীল আংশিক খোলা ছিল।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তার স্বামীর কাছ থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ১ লাখ টাকা দাবি করেন বলে তিনি জানান। সেই টাকা পরিশোধ নিয় চিন্তায় হয়ে পড়ে তিনি। এ বিষয়ে নিহতের পুত্র মো. ফারুক বলেন, আমার বাবা বিয়ে করেছিলেন বলে শুনেছি, ঐ নারী বিবাহের কাবিন বাবত ১ লাখ টাকা চেয়েছিলেন নিহতের দ্বিতীয় স্ত্রীর দূর সম্পর্কের এক আত্মীয় জাহাঙ্গীর নামের। এবিষয়ে, রাউজান থানার উপপরিদর্শক এসআই সাব্বির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান