ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ওসি সাজ্জাদ হোসেন রাজশাহী জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ৪:৩১
রাজশাহীর বাঘা থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন সাজু জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন। তিনি চলতি বছরের ৪ জুলাই বাঘা থানায় যোগদান করেন।যোগদানের  পরে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও থানার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় দ্বিতীয় বার রাজশাহী জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।এর পুরস্কার পেলেন বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজ্জাদ হোসেন।
 
বুধবার (২২ডিসেম্বর)  জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) ওসি সাজ্জাদ হোসেনের হাতে সার্টিফিকেটসহ ক্রেস্ট তুলে দেন। সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় মো. সাজ্জাদ হোসেনকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর মাসিক কল্যাণ সভায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে প্রথম পুরুস্কার পেয়েছেন। চলতি মাসে আবারও জেলার শ্রেষ্ট হয়েছেন তিনি।
 
জানা যায়,বাঘা থানা এলাকাটি পদ্মানদী ও ভারতীয় সীমান্ত বর্তী হওয়াতে এক সময় মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ঘনবসতিপূর্ণ বাঘা থানায় ২০২১ সালের ৪ জুলাই ওসি হিসেবে মো. সাজ্জাদ হোসেন যোগদান করেছেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করেছে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় কয়েক কোটি টাকার অবৈধ মাদক ও অস্ত্র।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল

মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা