মাদারীপুরে মানব পাচারের অভিযোগে আটক ২
মাদারীপুর শিবচরে মানব পাচারের অভিযোগে মানিক চৌধুরী (৩২) ও তার স্ত্রী শুভতারাকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।এরআগে বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় সোমা আক্তার ওরফে সোনিয়া নামে এক গৃহবধূকে উদ্ধার করা হয়।
শিবচর থানা সূত্র জানিয়েছে, আটক মানিক চৌধুরী গোপালগঞ্জ সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত রবিউল চৌধুরী ছেলে। তবে পুলিশের কাছে সে ভারতের পশ্চিম বঙ্গের বনগাঁর উত্তর চব্বিশ পরগনা জেলার হরিদাসপুরের বরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে হিসেবেও পরিচয় দেন।
এছাড়াও নিজেকে মানিক বিশ্বাস বলেও পরিচয় দেন তিনি।
জানা গেছে, গত কয়েক দিন আগে ঢাকার সাভার এলাকায় এক বান্ধবীর বাড়ি বেড়াতে যায় মানিক চৌধুরী ও তার স্ত্রী শুভতারা।
সেখানে গিয়ে পরিচয় হয় সজল ইসলামের স্ত্রী সোমা আক্তার সোনিয়ার সঙ্গে। সেই সূত্র ধরে সোনিয়াকে ঢাকার উত্তরায় গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গত তিনদিন আগে ঢাকা শহরে আসার কথা বলে কৌশলে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ে আসে। সেখানে তিনদিন তাকে একটি ঘরে আটকে রাখে তারা। পরে কৌশলে এ ঘটনা তার স্বামীকে জানান ওই নারী। পরে কৌশলে তিনি জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিস্তারিত জানান।
পরে খবর পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
উদ্ধার সোমা আক্তার সোনিয়া জানান, আমার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে এলে তাদের সঙ্গে আমার পরিচয় হয়। তারা সে সময় আমাকে ঢাকার উত্তরাতে চাকরি দেওয়ার কথা বলে। আমি রাজি হয়ে ঢাকায় আসি। কিন্তু কৌশলে তারা ঢাকা থেকে পদ্মার পার করে শিবচর নিয়ে এসে আটককে রাখে। এরপর তাদের কথাবার্তা ও কার্যক্রমে সন্দেহ হলে আমি ৯৯৯ এ ফোন দেই। পরে পুলিশ এসে উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, গতকাল রাতে আমাদের পুলিশের জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে পাচারের অভিযোগে তাদের আটক করি। এসময় সাভার এলাকার এক গৃহবধূকে উদ্ধার করি। এ বিষয়ে শিবচর থানায় একটি মানবপাচার আইনে একটি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied