ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মোখলেসুর রহমান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২১ বিকাল ৫:৫৯

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ইসিজি মেশিনসহ চিকিৎসাসামগ্রী প্রদান করলেন মানবিক ব্যক্তিত্ব গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান তরুণ আওয়ামী লীগ নেতা ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্ঠা  এবং আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ  মোখলেসুর রহমান। রোববার (১৩ জুন) দুপুরে চিকিৎসক নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডের জন্য ইসিজি মেশিনসহ বেশকিছু চিকিৎসাসামগ্রী প্রদান করলেন তিনি।

মোখলেসুর রহমান মানুষের বিপদের বন্ধু হিসেবে করোনাকালীন দীর্ঘ দুই বছর ধরে মানুষকে খাদ্য ও বস্ত্র দিয়ে সহযোগিতা করে চলেছেন। ভারতীয় ভ্যারিয়েন্টে চাঁপাইনবাবগঞ্জবাসী যখন আতঙ্কগ্রস্ত, অক্সিজেনের অভাব দেখা দেয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক সে সময়  তিনি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি গত ৭ জুন করোনা আক্রান্ত  মানুষদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ১০টি ন্যাসাল ক্যানোলা, ২০টি অক্সিজেন ফেসমাস্কসহ প্রয়োজনীয় কিছু চিকিৎসাসামগ্রী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে তুলে দিয়েছেন।

মোখলেসুর রহমান জানান, করোনাকালীন কর্মহীনদের খাদ্য সহায়তাসহ অসুস্থ রোগীদের চিকি‍ৎসাসেবা নিশ্চিত করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। তিনি এ ধারাবাহিকতা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়