ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাঁকজমকপূর্ণ ভাবে দর্শনা চিনিকলের ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৪-১২-২০২১ রাত ১১:৩৭

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহি ভারি শিল্প পরিষ্ঠান কেরু এন্ড কোম্পানির  ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর  শুক্রবার  বিকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার  চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে  এবারের মাড়াই মৌসুম উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহহমান অপু, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রমুখ। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে আলোচনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় উদ্বোধন অনুষ্ঠান। এদিকে চলতি মৌসুমে কেরু চিনিকল এলাকায়  আখের চাষ কম হওয়াই এ বছর উৎপাদনের  লক্ষ্যমাত্রা অর্ধেকে নেমে এসেছে। কেরু মিলজোনে আখ চাষ হয়েছে  ৪ হাজার ৬শ' ২৭ একর জমিতে। এছাড়াও পার্শবর্তী কুষ্টিয়া চিনিকলের ৪ হাজার মেট্রিক টন আখ কেরু চিনিকলে মাড়াই করা হবে। ৩০ থেকে ৪০ মাড়াই দিবসে প্রতিদিন গড়ে ১১ শ' ৫০ মোট্রিক টন আখ মাড়াই করবে চিনিকলটি। ৫৫ থেকে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে  ৩ হাজার ৬ শ' মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আরোহনের হার ধরা হয়েছে  ৬ ভাগ।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ