ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

র‍্যাব-১৪-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিড়িসহ গ্রেফতার ১


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৩-৬-২০২১ বিকাল ৬:১৯

কিশোরগঞ্জের তাড়াইল থানার সইলহাটি বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বিড়িসহ মো. শাহাদাৎ হোসেন  (৩০) উৎপল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ স্টিকারযুক্ত নকল বিড়ি ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪-এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জুন) র‌্যাব-১৪-এর একটি বিশেষ আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সইলহাটি বাজার এলাকায় আলী আকবরের গোডাউনে অভিযান পরিচালনা করে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের জন্য মজুদ করা ১২ লাখ ৬০ হাজার শলাকা মিরাজ বিড়িসহ আসামি মো. শাহাদাৎ হোসেন উৎপলকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নকল স্টিকারযুক্ত অবৈধ বিড়ি ক্রয়-বিক্রয় করে আসছে। এ সমস্ত অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াইল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়