বোয়ালমারীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আর ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ১০টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্ট্রাইকিং ফোর্স আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬১ জন, মেম্বার প্রার্থী ৩৬৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৮০৫ জন, পুরুষ ৮৬ হাজার ১৩৮ জন ও মহিলা ৮১ হাজার ৬৬৭ জন।মোট ভোট কেন্দ্র ৯১টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ ৭৮ টি। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। মোট ৪৪৬ টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার, র্যাবসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
জামান / জামান
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন