ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রকিব ওয়েলফেয়ারের ঘর পেল অসহায় আলমগীর দম্পতি


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১২-২০২১ দুপুর ১:৫৭

কখনো রিক্সার প্যাডেল আবার কখনো দিন মুজুরের কাজ করে কোন প্রকার জীবিকা নির্বাহ করছিল আলমগীর হোসেন। থাকার ঘরটিও ছিল পলিথিন মোড়ানো, বর্ষা মৌসুমে এক রকম নির্ঘুম রাত চলতো পরিবারটির। অর্থের সংকটে থাকায় ঘরটিও করতে পারছিলনা মেরামত। অনেকের কাছে সাহায্য চেয়েও পায়নি তেমন কিছু। অবশেষে দ্বারস্ত হন ত্রিশালের সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রকিব ওয়েল ফেয়ার ফাউন্ডশনের। বিষয়টি জানার পর রকিব ওয়েল ফেয়ার ফাউন্ডশনের সমন্বয়ক মো. মিনহাজ অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে ঘটনাস্থল পরিদর্শন করে একটি টিনশেট ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বলছিলাম ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ২নং ওয়ার্ডের উজানপাড়া গ্রামের দিনমুজুর অসহায় আলমগীর হোসেনের কথা। চলতি মাসের প্রথম দিকে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ ঘরটি নির্মাণ ও সার্বিক তদারকির জন্য দায়িত্ব প্রদান করেন ফাউন্ডেশনের সদস্য মানিক আচার্য্যকে। গত শনিবার ঘরটির নির্মাণ কাজ হয়। 

রোববার সকালে সহায় সম্বলহীন আলমগীর হোসেন ও তার পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম আমিন সরকার, মৌলভী মোঃ আবু তাহের, রকিব ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন, ত্রিশাল রির্পোটার্স ইউনিটির সভাপতি এইচ.এম জোবায়ের হোসাইন, রকিব ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য সোহান, বিরাজ, বিপ্লব, আমির হোসেন, মাহবুবুল আলম উজ্জল, মানিক আচার্য্য, সুজন আচার্য্য, মনোরঞ্জন সরকার, শরীফ, ঠিকাদার খাইরুল, লিটন পন্ডিত প্রমুখ।

আলমগীর হোসনে জানান, দীর্ঘদিন যাবৎ থাকার ঘরের জন্য কষ্ট করে রাত যাপন করে আসছিলাম, এখন থেকে আর এমন কষ্ট হবে না। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে কোন প্রকার জীবন যাপন করলেও একটি ঘর করা সম্ভব ছিলনা। রকিব ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া করেন তিনি।

রকিব ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ জানান, ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আট নম্বর ঘরটি আজ হস্তান্তর করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সকল সদস্যরই রয়েছে অবদান। আগামীতে আমরা সমাজিক কর্মকান্ডে আরো এগিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করছি। ফাউন্ডেশনের একশত ঘর নির্মানের পরিকল্পনা রয়েছে।


মেহেদী হাসান রিয়েল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জামান / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার