খানপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খানপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় শৈল্যাপাড়া ডি এন মতিয়ার রহমান মাদ্রাসা মাঠে খানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তবিবর রহমান তবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খেলা জিয়ার উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।
বগুড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির নেতা কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, জেলা যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদল নেতা আবু হাসান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, খানপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, শেরপুর উপজেলা বিএনপির, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর উপজেলা মহিলাদল সভানেত্রী, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটি, শেরপুর পৌর বিএনপি'র আহবায়ক আলহাজ্ব ইসহাক আলী সরকার, বি এন বি নেতা মজনুর রহমান মজনু, আতিকুর রহমান খোকন, যুবদল নেতা মোস্তাফিজার রহমান নিলু, শেরপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন, গোলাম মোস্তফা লেবু, শহিদুল ইসলাম, মামুনুর রশিদ আপেল, ইউপি সদস্য জাহিদুর রহমান জাহিদ, শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, কুসুম্বী ইউনিয়ন বিএনপি নেতা ফেরদৌস রহমান, গোলাম মোস্তফা গোলাপ, গাড়িদহ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বাসেদ, বাবলু রহমান, খামারকান্দি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, আব্দুস সোবাহান, মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা মহসিন আলী, হাফিজুর রহমান, ইউপি সদস্য ইয়াকুব আলী রাঙ্গা, সুঘাট ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির বিপ্লব, সিরাজুল ইসলাম সিরাজ, সীমাবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা আফতাব হোসেন তালুকদার, সীমাবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা গোলাম ফারুক অভি, শাহ বন্দেগী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী হেলাল, জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল, জেলা ছাত্রদল নেতা নাজিম মাহমুদ,ছাত্রদল নেতা রাফি আর আমিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ৭৬ বছর বয়সী সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেয়া হয়। সেই আবেদন আজও মঞ্জুর করা হয়নি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে সু-চিকিৎসার জন্য আবেদন মঞ্জুরের দাবী আদায়ে সফল, বৃহৎ আন্দোলন এই বগুড়ার মাটি থেকেই শুরু এবং বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সম্মেলন শেষে তবিবর রহমানকে সভাপতি, আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক ও আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied