যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালি আমাড়াগাছিয়া ইউনিয়নের সৌদি প্রবাসী বাবুল সিকদারের মেয়ে দুই সন্তানের জননী নুরুন নাহার যৌতুক না দিতে পেরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ২৭ ডিসেম্বর সোমবার সকালে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, শ^শুর বাড়ির স্বামী ও তার স্বজনদের মিথ্যা মামলা ও একাধিক নির্যাতনের শিকার আমি এক গৃহবধূ।
ইসলামী শরিয়া মোতাবেক পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে ২নং ওয়ার্ড হোসেনপুর গ্রামের বাসিন্দা আলতাফ তালুকদারের পুত্র মো. মনির তালুকতাদের সাথে ২০১৭ সালে বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে আমার একটি পুত্র আইমান দের বছর ও একটি মেয়ে আফিয়া দেরমাসের রয়েছে। আমার বিবাহকালীন উপহার স্বরূপ সংসারের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় বাবদ প্রায় ১৫ লক্ষ টাকা আমার পরিবার খরচ করে। বিবাহের কিছুদিন যেতে না যেতেই প্রতারক মনির যৌতুকের দাবীতে আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। সে নির্যাতনে অনেক কষ্ট হলেও সহ্য করে আসছি।
দিনদিন সে আমার সৌদি প্রবাসী বাবা বাবুল সিকদারের কাছ থেকে তার চাহিদা অনুযায়ী টাকা এনে দিতে বলেন। এক পর্যায় স্বামীর কথা অনুযায়ী বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তাকে এনে দেই। সে টাকা দিয়ে আমার স্বামী চরদুয়ানী বাজারে একটি বিল্ডিং করেন। তারপরও আমার কপালে সুখের ছো্য়াঁ লাগেনি। তার নেশা পেশা শ্বশুরবাড়ি থেকে কিভাবে বিভিন্ন কৌশলে দফায় দফায় টাকা আত্মসাৎ করা যায়। বর্তমানে আমার বাবার ক্যান্সার রোগ হওয়ায় বিদেশে চিকিৎসা করাতে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা খরচ হয়ে আমার পরিবার এখন নিঃস্ব হয়ে গেছে। যে কারণে আমার স্বামীকে তার চাহিদা মাফিক যৌতুকের টাকা না দিতে পেরে আজ আমি সে সহ তার গোটা পরিবারের কাছে শারীরিক নির্যাতন ও কল্পিত মিথ্যা মামলার শিকার হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছি। পাথরঘাটা থানায় আমি সহ আমার নিরিহ আত্মীয় স্বজনকে মিথ্যা মামলা দিয়ে বর্তমানে হয়রানী করছে। আর সে মামলায় আমার স্বজনরা বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন।
নুরুন্নাহার আক্তার সুমি কান্না জড়িত কন্ঠে বলেন, বর্তমানে আমি দুটি সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি ও ন্যায় বিচারের স্বার্থে জাতির দর্পণ সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠ আপনাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে আমার এ বক্তব্য স্ব স্ব পত্রিকায় তুলে ধরার জন্য অনুরোধ করছি।
জামান / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ