সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত
গোপালগঞ্জের ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। নিহত শিক্ষার্থীর নাম রাইসুল ইসলাম শুভ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজ সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় দোলা পরিবহন যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন যাত্রীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ মারা যান। অপর যাত্রীরা গোপালগঞ্জ সদর হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহ মুহাম্মদ মঞ্জুরুল কবির বলেন, দুর্ঘটনার পর কয়েকজন ব্যক্তি তাদের জরুরি বিভাগে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে শিক্ষার্থীকে মৃত ঘোষণা করি এবং নিয়মানুযায়ী পুলিশকে বিষয়টি অবগত করি।
দুর্ঘটনার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দোলা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘাতক ড্রাইভারকে ধরে হস্তান্তর করতে দোলা পরিবহন কর্তৃপক্ষকে ১ ঘণ্টা সময় দেয়া হয়েছে।
এছাড়া দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীকে দেখতে গোপালগঞ্জ সদর হাসপাতালে যানন বশেমুরবিপ্রবি উপাচার্য ড. একিউএম মাহবুব। এ সময় উপাচার্য বলেন, একজন সম্ভাবনাময়ী শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ধরনের মৃত্যু কোনোক্রমেই মেনে নেয়ার মতো নয়। এই সড়কে ইতিপূর্বেও এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর কাউকে এই সড়কে এভাবে প্রাণ হারাতে না হয় তার জন্য নিরাপদ সড়ক নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রাইসুল ইসলাম শুভর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জামান / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন