ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

তারাকান্দায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে জয় পেলেন যারা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৬:৪
বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যেদিয়ে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। তারাকান্দায় ১০ ইউনিয়নের ৭টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা ও ৩টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
 
উপজেলা নির্বাচন অফিসার একেএম সাইদুজ্জামানের তথ্যানুযায়ী জানা গেছে, তারাকান্দা সদর ইউনিয়নে খাদেমুল আলম শিশির নৌকা ৮৫০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী মজিবুল হক মজি স্বতন্ত্র মটরসাইকেল প্রতীকে ৫২৩৫ (ভোট) পেয়েছেন। বানিহালা ইউনিয়নে আলতাফ হোসেন খন্দকার ৪৫৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসনাত (স্বতন্ত্র) অটোরিকসা মার্কায় ৪২০৬ ভোট পেয়েছেন।
 
রামপুর ইউনিয়নে আজিজুর রহমান বুলে নৌকা প্রতীকে ৬৯১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান হোসেন আকন্দ (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৬১১৮ ভোট পেয়েছেন। বালিখাঁ ইউনিয়নে শামসুল ইসলাম নৌকায় ৮৬৪৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছিদ্দিক হোসেন (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৫৩০৬ ভোট পেয়েছেন।
 
কামারিয়া ইউনিয়নে মো আজারুল ইসলাম সরকার নৌকায় ১৩৯৩৮ ভোট ‍এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এবাদত হোসেন তালুকদার রনু (স্বতন্ত্র) ৫৩০৬ ভোট পেয়েছেন। ঢাকুয়া ইউনিয়নে ইকরামুল হক তালুকদার নৌকায় ৭০৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেজবাহ উদ্দিন মণ্ডল (স্বতন্ত্র) ৪০৭৬ ভোট পেয়েছেন।
 
গালাগাঁও ইউনিয়নে মো. আব্দর রহমান তালুকদার নৌকায় ৯৬৩৭ ভোট পেয়েছেন ‍এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসিম উদ্দিন (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে ৫৮৪৫ ভোট পেয়েছেন। কাকনী ইউনিয়নে ঘোড়া প্রতীকে মো. আ. খালেক তালুকদার (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে ৫০১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান রিপন (নৌকা( পেয়েছেন ৪২২১ ভোট।
 
বিসকা ইউনিয়নে ঘোড়া প্রতীকে সাকির আহমেদ বাবুল (স্বতন্ত্র) ৭১৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাম্মেদ আলী খান (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীতে ৫৬১১ ভোট পেয়েছেন। কামারগাঁও ইউনিয়নে চশমা প্রতীকে নাইমুর রহমান উজ্জল (স্বতন্ত্র) ৬৩৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৫৪৫০ ভোট পেয়েছেন।
 
তারাকান্দার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এমএসএম / জামান

স্বামী পরিত্যক্ত নারী ও মেয়েকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাড়িতে হামলা-ভাংচুর, প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে জিন্নাত- লাবলু বাহিনীর তান্ডবে মাহমুদনগরবাসী আতঙ্কিত

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ