বাঘায় সততা ক্লাব প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামে্টের উদ্বোধন
জমকালো আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহীর বাঘায় আয়োজিত প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় পাকুড়িয়া গৌরঙ্গপুর মোড়সংলগ্ন পশ্চিম মাঠে সাবেক ছাত্রনেতা ও পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক সামিউল আলম নয়ন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম এমপির একান্ত সচিব সিরাজুল ইসলাম খেলাটি উদ্বোধন করেন।
গৌরাঙ্গপুর সততা ক্লাব কর্তৃক আয়োজিত উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছামাদ, প্রধান শিক্ষক আব্দুল আজাদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় পাবনা ফাইটার্স ও বলিহার এলিভেন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় আছেন সুজন প্রাং-সহ ক্লাবটির সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
Link Copied