ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টানা ৩ বার ইউপি চেয়ারম্যান হলেন মতিয়ার রহমান


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১২:৩৯
নড়াইলের লোহাগড়া উপজেলার ১২নং কাশিপুর ইউনিয়নে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মো. মতিয়ার রহমান। গত ২৬ ডিসেম্বর (রোববার) চতুর্থ দফা ইউপি নির্বাচনে আ‘লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ৮১৮ ভোটে জয় পেয়েছেন তিনি। সব মিলিয়ে গত ১০ বছর ধরে তিনি কাশিপুর ইউপিতে চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। শেখ মতিয়ার রহমান লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের মৃত আয়েনউদ্দিন শেখের ছেলে।
 
ভোটাররা জানিয়েছেন, এলাকার মানুষের কাছে মতিয়ার রহমান সৎ ও ন্যায়পরায়ণ চেয়ারম্যান হিসেবে পরিচিত। মূলত এ কারণেই তিনি বারবার নির্বাচিত হচ্ছেন।
 
এ বিষয়ে মতিয়ার রহমান বলেন, আমি সব সময় চেষ্টা করি সুখ-দুঃখে এলাকাবাসীর পাশে থাকতে। এ বিজয় তারই প্রতিদান। আমি ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ।
 
জানা গেছে, ‘৯৬-এর রাজপথের লড়াকু সৈনিকে, ১/১১-এ অমানুষিক নির্যাতন ও মিথ্যা-বানোয়াট মামলায় বারবার কারা বরণকারী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মতিয়ার রহমানের স্বপ্ন ছিল সমাজসেবা করা। মানুষের জন্য কাজ করা। তারই ধারাবাহিকতায় ২০১১ সালে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। সে বছরই আসে সাফল্য। দেয়ালঘড়ি প্রতীকে তিনি প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে বাংলাদেশ আ‘লীগের মনোনয়নে নৌকা প্রতীক পেয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সর্বশেষ গত রোববার নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
 
চেয়ারম্যান হওয়ার পর থেকে খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধ, আন্তরিকতা ও কর্তব্যপরায়ণতা তাকে জনপ্রিয় করে তোলে।
 
শেখ মতিয়ার রহমান সম্পর্কে জানতে চাইলে ধোপাদাহ গ্রামের দোকানি মুস্তাইন খান বলেন, ছোটকাল থেকে আমরা উনাকে দেখে আসছি। উনার কারণে এলাকায় কারো ক্ষতি হতে দেখিনি। উনি ছোট-বড় সবার সঙ্গে ভালো ব্যবহার করেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা