বালাগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি : জেলা পরিষদের ক্রীড়াসামগ্রী বিতরণকালে শামীম
বালাগঞ্জে সিলেট জেলা পরিষদের অর্থায়নে সিলেট জেলা পরিষদের সদস্যা সুষমা সুলতানা রুহির উদ্যোগে ফুটবল খেলার জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৩ জুন) বিকেলে বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গণে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি)।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের কিশোর ও যুবসমাজ মাদক থেকে দূরে রাখা সম্ভব। ফুটবল খেলার মাধ্যমে শারীরিক ও মানসিক তৃপ্তিতে থাকা যায়। তিনি আরো বলেন, বালাগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। এই আসনের উপ-নির্বাচনে নৌকার বিজয় অনিবার্য।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা কবি তুহিন মনসুসেরর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা স্পোর্টিং ক্লাবের সভাপতি দুলাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন- পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা রেজাউল করিম রিপন, যুবলীগ নেতা শেখ লিটন, আসাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা এ কে টুটুল, সাংবাদিক জাগির হোসেন, পূর্ব পৈলনপুর ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ মো. কাসেম, জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ এবং জেলা, উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
Link Copied