ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার সমস্ত দায় আ’লীগকে নিতে হবে : মির্জা ফখরুল


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-১২-২০২১ বিকাল ৫:৪৮
খালেদা জিয়ার কিছু হলে তার সমস্ত দায় আওয়ামী লীগকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুুচিকিৎসার দাবিতে ‍আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
 
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। কিন্তু তার সঠিক চিকিৎসা হচ্ছে না। এভাবে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছেন। এই মুহূর্তে বিদেশে চিকিৎসা না করা হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু আওয়ামী লীগ সরকার তার চিকিৎসার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে দিচ্ছে না, এমনকি আজকের এই সমাবেশে জনগণ যাতে না আসতে পারে তার জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। তারা তাদের ক্ষমতার অপব্যবহার করছে।
 
এ সময় তিনি আরো বলেন, আমরা এমন একটি দেশে বসবাস করছি, যেখানে আমাদের নিজেদের জীবনের কোনো নিরাপত্তা নেই। ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। আমাদের এ অবস্থা থেকে বের হতে হবে।
 
তিনি বলেন, ইতোমধ্যে সাবেক সেনাপ্রধানের ভিসা বাতিল করেছে আওয়ামী লীগ সরকার। আজ বাংলাদেশ অগণতান্ত্রিক রাষ্ট্র হয়েছে। এটা আওয়ামী লীগের জন্য বড় লজ্জার।
 
এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন, ঢাকা মহনগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আ ফ ম নূরতাজ আলম বাহারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ