বাঘায় ৯০০ কেজির সংকর গরু
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামে কালো শরীরে সাদা ছাপের একটি ষাঁড়। ৯ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৪ ফুট উচ্চতার এ গরুটির ওজন সাড়ে ২২ মণ। এটি বেড়ে উঠেছে মোসা. জ্যোসনা বেগমের বাড়িতে। এটির মালিক জ্যোসনার স্বামী মো. জহুরুল ইসলাম। বিক্রির জন্য তিনি ষাঁড়টির দাম হেঁকেছেন ৪ লাখ টাকা। বিশালাকৃতির গরুটি দেখতে প্রতিদিন ভিড় জমছে জ্যোসনা বেগমের বাড়িতে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় মো. জহুরুল ইসলাম (৪৭) তার নিজের বাড়িতেই তিন বছর আগে জন্ম হয়েছে। গত কোরবানির সময় ওজন ছিল ৭০০ কেজি। এরপর দেশীয় পদ্ধতিতে গরুটি মোটাতাজা করার প্রক্রিয়া শুরু করেন। প্রয়োজনমতো খাবার ও পরিচর্যায় গরুর আকৃতি বাড়তে থাকে। আদর করে নাম দেন। দিনে দিনে ওজন বেড়ে গরুটি সাড়ে ২২ মণে এসে দাঁড়ায়। তিনি এখন গরুটি বিক্রির সিদ্ধান্ত নেন অর্থিক প্রয়োজনে।
মোসা. জ্যোসনা বেগমের ছেলে আরিফুল ইসলাম আরিফ জানান, গরুটি ফিজিয়ান সংকর জাতের। এর খাদ্যতালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গম ও ধানের ভুসি, ভুট্টা, ডালের গুঁড়া, তৈল বীজের খৈল, ছোলা ও খুদে ভাত। সব মিলিয়ে গরুটি প্রতিদিন গড়ে প্রায় ২০-২৫ কেজি খাবার খায়। শুরুর দিকে খাবার কম খেলেও দিন দিন তার খাবার পরিমাণ বাড়ে। বর্তমানে গরুটির ওজন প্রায় ৯০০ কেজি। গরুটি কেউ ক্রয় করতে চাইলে ০১৭২৫০৪৩৮৯৮ যোগাযোগ করতে পারেন।
আরিফুল ইসলাম আরিফ প্রতিবেদককে বলেন, এ ধরনের গরু লালন–পালন খুবই কষ্টের। পরিবারের একজন সদস্যের মতো করে আমরা গরুটিকে পালন করেছি। পরিবারের সবাই মিলে যত্ন নিয়ে বড় করেছি। অনেক শ্রম ও অর্থ ব্যয় করতে হয়েছে। ৪ লাখ টাকায় গরুটি বিক্রি করতে পারব বলে আশা করছি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সরেজমিন দেখা যায়, বাড়ির উঠানের দক্ষিণে দুটি মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে গরুটি। আর গরুটিকে দেখতে বাড়িতে ৫-৭ জন মানুষ এসেছেন। শত মন্তব্য দর্শনার্থীদের।
মো. জহুরুলের স্ত্রী জ্যোসনা বেগম বলেন, আমার বাড়িতে জন্ম নেয়া গরুটিকে প্রায় ৩ বছর যাবৎ আমরা সন্তানের মতো করে পালছি। কোনোদিন খাবারের কষ্ট দেইনি। প্রতিদিনই মানুষ গরুটা দেখতে আসছে।
গরু দেখতে এসে স্থানীয় কয়েকজন জানান, এতবড় গরু আগে কখনো দেখেননি। বাঘা উপজেলায় এতবড় গরু নেই।
এমএসএম / জামান
শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস
৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত
রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা
বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার
মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন
শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি
নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন