সাফার গণমানুষের পরীক্ষিত নেতৃত্ব হারুন অর রশিদ
এলাকার উন্নয়নসহ দলমত উপেক্ষা করে যে নেতা সকল শ্রেণি-পেশার মানুষের সাথে কথায় ও কাজে মিল রেখে তার অভিভাবকের আসনকে যথাযথরূপে অলংকৃত করতে পারেন, তিনিই মুলত গণমানুষের নেতা খেতাবটি অর্জনের যোগ্যতা রাখেন। সে বিবেচনায় জনতার মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রতিযোগিতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে সফল চেয়ারম্যানের আসনকে অধিকতর সমাদৃত করেছেন চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার।
তার চিন্তা-চেতনা ও শয়নে-স্বপনে মিশে আছে নিজের এলাকাকে একটি তিলোত্তমা ইউনিয়নে রূপদান করা। যেখানে থাকবে না কোনো পরশ্রীকাতরাত, হানাহানি আর বিষাদের উৎকট গন্ধ। যোগ্যতার নিক্তিতে উপলব্ধি এনে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের তৃনমূল থেকে কেন্দ্রীয় মনোনায়ন বোর্ড নৌকা প্রতীক তার হাতে আবারো নিরাপদ মনে করে সে আসনে পুনরায় তাকে সমাসীন করে।
তার প্রতি সর্বস্তরের মানুষের উপচেপরা উত্তাল সমর্থন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ঈর্ষান্মিত হয়ে হারুন অর রশিদের শতশত জানবাজ কর্মীদের মনে আতঙ্ক সৃষ্টি করতে ইতোমধ্যেই বিপ্লব বেপারী নামের এককর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে হাতের কব্জি সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। যে ঘটনায় হারুন অর রশিদের জনপ্রিয়তা আরো শীর্ষ স্থান দখল করে আছে। দীর্ঘদিনের ত্যাগ মহামারী করোনাসহ দুঃসময়ের সাফাবাসীর অতন্ত্র প্রহরী হিসেবে শুধুমাত্র হারুন অর রশিদকে এলাকাবাসী কাছে পেয়েছেন বলে নাম নাজানা অগণিতজন জানিয়েছেন।
এ সকল জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, বসন্তের কোকিলের ন্যায় এখন কতিপয়রা জনগনকে আশার বাণী দিয়ে আগামীদিনের সাফাকে নিয়ে উন্নয়নের মেকী স্বপ্ন দেখাচ্ছেন। যার বাস্তবতা অনুধাবন করতে সচেতন জনগন একটুও ভুল করবে না। এলাকার উন্নয়নের রোল মডেল হিসেবে হারুন অর রশিদ তালুকদারের বিকল্পনেই বলে মনে করছেন অত্র এলাকার বৃহৎ জনগোষ্ঠী।
হারুন অর রশিদ বলেন, আমার প্রয়োজনে আমি একদিনের জন্যও জনপ্রতিনিধি হইনি। হয়েছি এলাকার উন্নয়নসহ গণমানুষের অধিকার আদায়ের লৌহদৃপ্ত সংকল্প বাস্তবায়নের তরে।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ