ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চতুর্থ ধাপে ইউপি নির্বাচন

সাটুরিয়ায় পুলিশের মামলায় পুরুষ শুন্য এলাকা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ৪:৩৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় পুলিশের মামলায় হরগজ ইউনিয়নের চরপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকা পুরুষ শুন্য হয়ে পরেছে।
 
এর আগে গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে পুলিশ ও প্রিজাইটিং কর্মকর্তাকে মারধর এবং সরকারি গাড়ি ভাংচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়। ওই মামলায় পরাজিত মেম্বার প্রার্থী ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকশত মানুষকে আসামী করা হয়েছে।
 
সাটুরিয়া থানা সুত্রে জানা গেছে, হরগজ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ফারুক হোসেন মোরগ প্রতীক ও মোঃ মোশারফ হোসেন টিউবওবেল প্রতীক। মোরগের চেয়ে এক ভোট বেশি পেয়ে টিউবওবেল প্রতীক বিজয়ী হয়। টিউবওবেলের বিজয় মেনে  নিতে পারেনি মোরগের সমর্থকরা। পরে মোরগের সমর্থকরা  প্রিজাইটিং কর্মকর্তা সঞ্চয় পালকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ করে ইট সুরকি মারতে থাকে। ভাংচুর করা হয় ৫ টি ব্যালট বক্স ও দুটি সরকারি গাড়ি। পরে ব্যালট বক্স উদ্ধার করতে গিয়ে পুলিশ ও আনছার সদস্যরা আহত হয়। 
 
এদিকে সরকারি গাড়ি ভাংচুর,পুলিশ ও প্রিজাইটিং কর্মকর্তার উপর হামলা  এবং ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় সাটুরিয়া থানার এএসআই আনিছ ও বিজয়ী মেম্বার মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেন। ওই মামলায় চরপাড়া গ্রামের ফারুকের কয়েকশত সমর্থকরা গ্রেফতার আতংঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। ফলে পুরুষ শুন্য হয়ে পরেছে ওই এলাকা। 
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি মোঃ আশরাফুল আলম জানান, হরগজ চরপাড়া ৭ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে ফারুকের সমর্থকরা সরকারি মালপত্র লুট ও ভাংচুর এবং পুলিশকে মারধর করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। অপরদিকে মোশারফ মেম্বার বাদী হয়ে আরেকটি মামলা করেন। সরকারি মালপত্র উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে এবং আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

শাফিন / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ