রাউজানে কাপ্তাই-সড়কে ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের পাহাড়তলী বাজারে কালোপুল নাম স্থানে ময়লার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই নারীসহ তিনজন। তারা সবাই একই পরিবারের। (২৯-ডিসেম্বর) বুধবার সন্ধ্যা ৬. ৪৫ মিনিটের দিকে এ দুঘর্টনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটিসহ চালককে স্থানীয়রা ধাওয়া করে আটক করে পুলিশকে সোপর্দন করেন। ঘাতক ট্রাক চালক এর বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার শামসুল আলমের পুত্র মো: আলম (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক ময়লা নেওয়ার জন্য পাহাড়তলী বাজারে দিকে আসার পথে। ময়লার গাড়িটি ওভারটেক করে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কাদেয় এতে ঘটনাস্থলে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়। নিহত নারী সাজেদা বেগম (৫৫)। ট্রাক নং চট্টমোট্রো-ন-১১-৭১১৩ ওভারটেক করতে গিয়ে অটোরিক্সাটির উপর গিয়ে পড়লে অটোরিক্সাটি ধুমরেমুচরে যায়। এই ঘটনায় হতাহতের সকলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাশ জিলানী পাড়ার বাসিন্দা বলে নিশ্চিত করা গেছে। জানা যায়, তারা একটি সিএনজি অটোরিক্সা করে আসছিলেন একজন গর্ভবতী নারীকে নিয়ে রাউজানের নোয়াপাড়ার পাইওনিয়ার হাসপাতালে। এই ঘটনায় গাড়িতে থাকা সাজেদা বেগম ঘটনাস্থলে মারা যায়। আহত হয় এই গাড়িতে থাকা জালাল আহমদের স্ত্রী জুলেখা আকতার, নজরুল ইসলামের স্ত্রী জিকু আকতার ও মৃত আহমদ মিয়ার পুত্র মোহাম্মদ আজগর। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের মেম্বার বাসু ঘোষ জানিয়েছেন দুঘর্টনার পর তিনিসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাইওনিয়ার হাসপাতালে নিয়ে আসেন। তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা ধাওয়া করে আটক করেছে।
এ বিষয়ে রাউজান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, একটি যাত্রীবাহী সিএনজি ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। আহতদের উদ্ধার স্থানীয় লোকজন হাসপাতালে পাঠান।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন